© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ দেশে ফিরবেন ৫ হাজারের বেশি হাজি

শেয়ার করুন:
আজ দেশে ফিরবেন ৫ হাজারের বেশি হাজি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ এএম | ৩১ মে, ২০২৬
সৌদি আরব থেকে দ্বিতীয় দিনের মতো ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে আসতে শুরু করেছেন।

আজ রোববার (৩১ মে) দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে ৫ হাজারের বেশি হাজী আসার কথা রয়েছে।

এদিকে, হাজিরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তারা বলেন, এ বছর হজ পালনে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সকল ব্যবস্থাই ভালো ছিল। বাংলাদেশ ও সৌদি আরবে হাজিদের জন্য থাকা, খাওয়াসহ সব কিছুই গোছানো ছিল।

বিশেষ করে নারীরাও এবারের স্বস্তিদায়কভাবে হজ পালন করতে পেরেছেন বলে জানান তারা।

এমআই/এসএন  

মন্তব্য করুন