লুডু খেলা নিয়ে দুই পক্ষের তুমুল সংঘ র্ষ, আহত ২০
ছবি: সংগৃহীত
১০:২৫ এএম | ৩১ মে, ২০২৬
হবিগঞ্জের বানিয়াচংয়ে লুডু খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসখানেক আগে গ্রামের স্কুল বা ড়ি এলাকায় কবির মিয়া ও নুর মিয়ার লোকজনের মধ্যে লুডু খেলা নিয়ে বাগবিতণ্ডাহয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার জের ধরে শনিবার বিকেলে আবারও দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘ র্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ঘণ্টাখানেক তুমুল সংঘ র্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় মুরুব্বি ও যুবকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/এসএন