আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত
০৩:২০ পিএম | ৩১ মে, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
রোববার ( ৩১ মে) যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছবে আলবিসেলেস্তেরা। এরপর সেখানে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত অনুশীলন করবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
তারপর, ৫ জুন টেক্সাসে যাবে আর্জেন্টিনা। সেখানে ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর ৮ জুন আলাবামার উদ্দেশে যাত্রা করবে দলটি।

সেখানে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের আগে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এর আগে, গত বৃহস্পতিবার (২৮ মে) ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে আর্জেন্টিনা। এবারও স্কোয়াডে জায়গা পেয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ফুটবলের জীবন্ত মহাতারকা লিওনেল মেসি। এছাড়া দলে রয়েছে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো তারকারা।
এসকে/টিএ