© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেয়া যায় না: আসিফ

শেয়ার করুন:
কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেয়া যায় না: আসিফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৯ পিএম | ৩১ মে, ২০২৬
রাজধানীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৩১ মে ) সকালে রাজধানীর কালশীর বাউনিয়াবাধ বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন আসিফ মাহমুদ। এ সময় ঢাকা মহানগর উত্তর এনসিপির উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আগুন সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, বস্তিবাসীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের মাধ্যমে উচ্ছেদ করতে হবে। এছাড়া, উচ্ছেদ অভিযান ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ক্ষোভ থেকেই এই আগুন লাগানো হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি মুখপাত্র।

তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

এসকে/টিএ

মন্তব্য করুন