© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের উন্মাদনা

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের উন্মাদনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৬ পিএম | ৩১ মে, ২০২৬
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আগাম উন্মাদনা। খেলার সূচি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের তর্ক-বিতর্কের মধ্যেই এবার মাঠে নেমেছেন ব্রাজিল ভক্তরা।

প্রিয় দলের জার্সি গায়ে, হাতে হলুদ-সবুজ পতাকা নিয়ে ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো। রবিবার (৩১ মে) বিকেলে শহরের টাউন ফুটবল মাঠ থেকে মোটরসাইকেল ও প্রাইভেট কার বহর নিয়ে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহীদ হাসান চত্বর, কোর্ট মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নানা বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে র‌্যালিটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। ব্রাজিল সমর্থকরা আশা প্রকাশ করেন, এবারের বিশ্বকাপে ব্রাজিল তাদের বহু প্রতীক্ষিত ‘হেক্সা মিশন’ পূরণ করতে সক্ষম হবে।

র‌্যালিতে অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ তৈরি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে। বিশ্বকাপ এলেই ব্রাজিল সমর্থকদের মধ্যে আলাদা এক আনন্দ ও উচ্ছ্বাস কাজ করে। তাদের দাবি, বিশ্ব ফুটবলে অসংখ্য কিংবদন্তি খেলোয়াড়ের জন্ম দিয়েছে ব্রাজিল।

তাই ব্রাজিলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে।

তারা আরো বলেন, ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ র‌্যালিই জানান দিচ্ছে, বিশ্বকাপের আবহ ইতোমধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

এসএ/টিএ

মন্তব্য করুন