© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ডোনাল্ড ট্রাম্প’ বানান নয়, অসদাচরণের কারণে সাময়িক বরখাস্ত চিড়িয়াখানার কিউরেটর

শেয়ার করুন:
‘ডোনাল্ড ট্রাম্প’ বানান নয়, অসদাচরণের কারণে সাময়িক বরখাস্ত চিড়িয়াখানার কিউরেটর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ পিএম | ৩১ মে, ২০২৬
অসদাচরণের অভিযোগে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (৩০ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের কর্মকর্তা ও জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।



সম্প্রতি জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষটির পরিচিতি ফলকে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শুধু বানান ভুল নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি মহিষের নাম সরকারি প্রতিষ্ঠানের প্রদর্শনী বোর্ডে বহাল রাখা নিয়েও আপত্তি ওঠে।

এসব ঘটনার পর কিউরেটর আতিকুর রহমানকে সাময়িক বরখাস্তের কথা জানানো হলো। তবে মহিষের নামের ইস্যুর কারণেই এমন সিদ্ধান্ত কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরআই/টিএ

মন্তব্য করুন