© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

শেয়ার করুন:
হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ পিএম | ৩১ মে, ২০২৬
হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন আর নেই। তিনি বিএনপি সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

রোববার (৩১ মে) ভারতের দিল্লির একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন কফিল উদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কফিল উদ্দিনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এসকে/টিএ

মন্তব্য করুন