এলপিএল ড্রাফট: কোন বাংলাদেশি কোন ক্যাটাগরিতে
ছবি: সংগৃহীত
১০:২৯ এএম | ০১ জুন, ২০২৬
১ জুন আয়োজিত হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্লেয়ার্স ড্রাফট। এই ড্রাফটে নাম উঠতে যাচ্ছে বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটারের। তাদের কে কোন ক্যাটাগরিতে, কোন ক্যাটাগরির দামই বা কেমন- দেখে নেওয়া যাক।৫০ হাজার ডলার বা প্রায় সাড়ে ৬১ লাখ টাকা ক্যাটাগরির প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন শরিফুল ইসলাম।
এই তালিকায় আর কোনো বাংলাদেশি না থাকলেও আছে বড় বড় নাম। যেমন রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমান, সিকান্দার রাজা, তাবরাইজ শামসি, হাসান আলী, ইমাদ ওয়াসি, কাইল জেমিসন, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, অ্যাশটন অ্যাগারের মতো ক্রিকেটার।
৩০ হাজার ডলার বা প্রায় ৩৭ লাক্ষ টাকা মূল্যের গোল্ড ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে রয়েছেন তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ সাইফউদ্দিন। এই ক্যাটাগরিতে থাকা বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য নাম টেম্বা বাভুমা, শাহনেওয়াজ দহানি, পল স্টার্লিং, জশ লিটল, মোহাম্মদ হারিস, সেদিকউল্লাহ আতাল, সন্দীপ লামিচানে, করিম জানাত, রাহকিম কর্নওয়াল প্রমুখ।
এফআর/এসএন