© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

শেয়ার করুন:
ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৯ এএম | ০১ জুন, ২০২৬
নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরও একজন।

সোমবার (১ জুন) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জীবন আলী ও হিরা। নিহত দুজনের বাড়ি লালপুর উপজেলার সাধু পাড়া এলাকায় বলে জানায় পুলিশ।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহী সিংড়া যাচ্ছিলো। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলি ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে মোটরসাইকেল থাকা দুই যুবকের মৃত্যু হয়। আহত হয় সাইফুল ইসলাম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এফআর/এসএন 

মন্তব্য করুন