© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএল ফাইনালে হারের পর গুজরাটের বাসে আগুন

শেয়ার করুন:
আইপিএল ফাইনালে হারের পর গুজরাটের বাসে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ পিএম | ০১ জুন, ২০২৬
গত রাতে আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে গুজরাট টাইটান্স। এরপর তাদের রাতটা আরও খারাপই হয়ে গেছে। হোটেলে ফেরার পথে দলের বাসে আগুন লেগে যায়। এতে অবশ্য হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসে আগুন লেগেছে মূলত শর্ট সার্কিট থেকে। এতে করে ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সব খেলোয়াড় ও স্টাফ নিরাপদে বাস থেকে বের হন। কেউ আহত হননি। বদলি বাস আসার আগ পর্যন্ত পুরো দলকে রাস্তার পাশে অপেক্ষা করতে হয়।

এর আগে মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পাঁচ উইকেটে হেরে যায় গুজরাট। এই হারে দ্বিতীয় আইপিএল শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায় তাদের।

এই ঘটনার আগে থেকেই গুজরাট দল একের পর এক ভ্রমণ ঝামেলার মধ্যে ছিল। ২৯ মে ধর্মশালা থেকে মুলানপুরে গিয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কোয়ালিফায়ার ২ খেলেন তারা। ৩০ মে আহমেদাবাদ ফেরার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্ব হয়। শেষমেশ শনিবার রাতে বাড়ি পৌঁছান দলের সদস্যরা।

এই ক্লান্তিকর সফর ও ঘন ঘন যাত্রার প্রভাব কি ফাইনালে গুজরাটের পারফরম্যান্সে পড়েছিল, এ প্রশ্ন উঠেছে। তবে দলের ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি কোনো অজুহাত দেননি।

তিনি বলেন, ‘আমরা কতটা ক্লান্ত ছিলাম বা কত ম্যাচ খেলেছি, সেটা বলে আরসিবির জয়কে ছোট করতে চাই না। স্বীকার করছি, আমরা যথেষ্ট রান করতে পারিনি। তবে রান ডিফেন্ড করতে গিয়ে দল ভালো লড়াই দেখিয়েছে। প্রতিপক্ষও ভালো খেলেছে, তাদেরও কৃতিত্ব দিতে হবে।’

কেএন/এসএন

মন্তব্য করুন