© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

শেয়ার করুন:
কুমিল্লায় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৩:০৪ পিএম | ০১ জুন, ২০২৬
কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। 

সোমবার (১জুন) দুপুর এক বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। এর আগে গতকাল রাত ২টায় জেলার আদর্শ সদরের গোলাবাড়ী এলাকা থেকে ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।

১০ বিজিবি-এর অধিনায়ক লে: কর্নেল মীর আলী এজাজ জানান, ‘অভিযানকালে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।’

এসএন 

মন্তব্য করুন