© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একা সূর্যবংশীই জিতলেন পাঁচ পুরস্কার

শেয়ার করুন:
একা সূর্যবংশীই জিতলেন পাঁচ পুরস্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২০ পিএম | ০১ জুন, ২০২৬
টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে হারিয়ে ফের সেরার খেতাব তুলে নিলেন বিরাট কোহলিরা। তবে শিরোপার লড়াই থেকে দূরে থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে পুরো আলো নিজের করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে সম্ভাব্য সব ব্যক্তিগত পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন এই বাঁহাতি ওপেনার।

ম্যাচ শেষে দীর্ঘ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বারবার ডাক পড়েছে বৈভবের। রাজস্থান ফাইনালে উঠতে না পারায় চ্যাম্পিয়ন ট্রফিটি শুধু জিততে পারেননি বৈভব। এছাড়া ১৬ ইনিংসে ৪৮.৫০ গড় ও অবিশ্বাস্য ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের অরেঞ্জ ক্যাপ ও ১০ লাখ রুপি জিতেছেন বৈভব।

টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ৭২টি ছক্কার রেকর্ড গড়ে সর্বোচ্চ ছক্কার পুরস্কারও জিতেছেন বৈভব। সুদৃশ্য ট্রফির পাশাপাশি এই পুরস্কারও ছিল ১০ লাখ টাকার। একইসঙ্গে সর্বোচ্চ স্ট্রাইক রেটের সৌজন্যে একটি বিলাসবহুল গাড়িও জেতেন।

এখানেই শেষ নয়। টুর্নামেন্টজুড়ে সবাইকে পেছনে ফেলে ৪৩৬.৫০ পয়েন্ট পেয়ে 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' হিসেবে ১৫ লাখ রুপি পুরস্কার পান ১৫ বছর বয়সী ব্যাটার। এর সঙ্গে যোগ হয় 'ইমার্জিং প্লেয়ার অব দা সিজন' হিসেবে ১০ লাখ রুপির পুরস্কার।

আইপিএলের দীর্ঘ ১৯ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একই মৌসুমে 'ইমার্জিং প্লেয়ার অব দা সিজন' ও 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' পুরস্কার জেতার রেকর্ড গড়েছেন বৈভব। তার আগে এই কৃতিত্ব দেখাতে পারেননি আর কেউ।
ব্যাট হাতে কোনো বোলারকে ভয় না পেলেও, এত এত পুরস্কার জেতার পর সাক্ষাৎকার পর্বে কিছুটা ভয় পাওয়ার কথা বলেন বৈভব।

তিনি বলেন, ভালো লাগছে, তবে সাক্ষাৎকার দিতে হচ্ছে বলে কিছুটা চাপও আছে। অবশ্যই গর্বের মুহূর্ত। আগামী মৌসুমেও ভালো করার চেষ্টা করব। আমি সব সময় নিজের খেলায় আস্থা রাখি। বল যদি মারার মতো জায়গায় থাকে, তাহলে পুরো আত্মবিশ্বাস নিয়ে শট খেলি। এভাবেই খেলতে পছন্দ করি।

টিকে/

মন্তব্য করুন