৪ ব্যাংক থেকে ৫৪ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
০৮:৪৭ পিএম | ০১ জুন, ২০২৬
নিলামের মাধ্যমে আরও ৫৪ মিলিয়ন বা ৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
আর চলতি জুন মাসে মোট ৫ কোটি ৪০ লাখ ডলার কেনা হয়েছে।
এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৬৩৬ কোটি ৯৫ লাখ বা ৬.৩৬ বিলিয়ন ডলার।
টিকে/