© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খান জাহান আলীর মাজারের পুকুর থেকে শিশু ফাতেমাকে নিয়ে গেল কুমির

শেয়ার করুন:
খান জাহান আলীর মাজারের পুকুর থেকে শিশু ফাতেমাকে নিয়ে গেল কুমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৩ এএম | ০২ জুন, ২০২৬
বাগেরহাট খান জাহান আলী (রঃ) মাজারের দিঘিতে গোসল করতে নামলে দিঘির কুমির ফাতেমা (৭) নামের এক শিশুকে কামড় দিয়ে ধরে নিয়েছে।

সোমবার (১ জুন) রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় দীঘির মহিলা ঘাটে এই ঘটনা ঘটে।

ফাতেমা তার মায়ের সঙ্গে মাজারেই থাকতেন।

ফাতেমার চিৎকারে মাজারে থাকা স্থানীয়রা দ্রুত এসে নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে।

ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক বাগেরহাট জনাব গোলাম মো. বাতেন, পুলিশ সুপার বাগেরহাট জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) বাগেরহাট মোঃ মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত আছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন