© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২

শেয়ার করুন:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৬ এএম | ০২ জুন, ২০২৬
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ জানায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেট কার এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা ৭ আরোহীর মধ্যে চালকসহ ৪ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাকি ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। 

নিহতদের সবার বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। 
দুর্ঘটনার পর  পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটিকে জব্দ করে।

কেএন/এসএন

মন্তব্য করুন