© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হেলমেট না পরায় বাইকের চাবি যুবকের কপালে গাঁথল পুলিশ

শেয়ার করুন:
হেলমেট না পরায় বাইকের চাবি যুবকের কপালে গাঁথল পুলিশ
international-desk
০৯:১১ পিএম | ২৮ জুলাই, ২০২০

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ভারতের উত্তরাখণ্ডের উধম সিংহ নগর জেলায়। পুলিশের এই ভূমিকায় স্থানীয়রা বেজায় চটেছেন।

বন্ধুকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন ওই যুবক। তাদের কারও মাথাতেই হেলমেট ছিল না। রাস্তায় তখন পুলিশের একটি টহল ভ্যান দাঁড়িয়েছিল। হেলমেট না পরার জন্য ওই দুই যুবককে দাঁড় করায় পুলিশ। তার পরই দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে এক পুলিশকর্মী যুবকের বাইকের চাবি খুলে নিয়ে আচমকাই তার কপালে সেটা গেঁথে দেন। গুরুতর জখম হন ওই যুবক। এ সময় তার কপাল থেকে গলগল করে রক্ত বেরুতে থাকে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ভারতের উত্তরাখণ্ডের উধম সিংহ নগর জেলায়। পুলিশের এই ভূমিকায় স্থানীয়রা বেজায় চটেছেন।

স্থানীয়দের অভিযোগ, পরে এলাকাবাসী ঘটনাটির প্রতিবাদ করতে গেলে পুলিশ তাদের উপর চড়াও হয়। এ সময় উত্তেজিত লোকজন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন।

অনেকেই প্রশ্ন তুলেছেন, হেলমেট না পরা থাকলে ট্রাফিক নিয়ম মেনে যুবককে জরিমানা করতে পারতেন ওই পুলিশকর্মীরা। কিন্তু তা না করে এমন কাজ করলেন কেন তারা?

তিন পুলিশকর্মীর এমন বর্বর আচরণে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে উত্তরাখণ্ড সিটি পুলিশ।

এদিকে ঘটনার পর অভিযুক্ত তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে উত্তরাখণ্ড সিটি পুলিশ। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন