© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজও ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

শেয়ার করুন:
আজও ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৪ পিএম | ০২ জুন, ২০২৬
ঈদুল আজহার ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। তবে ঢাকাফেরত যাত্রীর চাপ কম কমলাপুর রেলওয়ে স্টেশনে।

ফিরতি যাত্রায় ভিড় আর ঝুঁকি এড়াতে ঈদের পরদিন থেকেই ধীরে ধীরে ঢাকায় ফিরছে নগরবাসী। তাই পথে ঝক্কি তেমন ছিল না বলে জানান রেলের যাত্রীরা।

এদিকে, আজও ঢাকা ছাড়ছে কিছু সংখ্যক মানুষ তবে সেই সংখ্যা খুবই কম। আগেভাগে ফেরার কারণে যাত্রীরা বলছেন, যাওয়ার সময় কিছুটা ভিড়ের ঝক্কি পোহাতে হলেও ফেরার যাত্রা ছিল বেশ স্বস্তির।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

টিজে/টিকে 

মন্তব্য করুন