© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর কালাচাঁদপুরে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজধানীর কালাচাঁদপুরে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৩ পিএম | ০২ জুন, ২০২৬
রাজধানীর কালাচাঁদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা রাজিব হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গুলশান থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো দাউদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি দাউদ হোসেন বলেন, গতরাতে গুলশান থানার কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে রাজিব হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চব্বিশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রাজিব হাসানকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালতে পাঠানো হয়েছে।

আরআই/টিকে

মন্তব্য করুন