© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় উত্তেজনা, ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

শেয়ার করুন:
তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় উত্তেজনা, ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৩ পিএম | ০২ জুন, ২০২৬
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজার আয়োজন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। জানাজা ওই মাঠে না দিতে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।


মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয় যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন। প্রায় আধাঘণ্টা ধরে জানাজার মাঠে দাঁড়িয়ে জানাজা না হতে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে জেলা বিএনপির সদস্যসচিব মো. রাইসুল আলমসহ বিএনপির সিনিয়র নেতাদের মধ্যস্থতায় মিছিলকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ২০২২ সালে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে পুলিশ গুলি চালিয়ে হত্যা করে।


সে সময় তোফায়েল আহমেদ নুরে আলমের জানাজা এই সরকারি স্কুল মাঠে হতে দেয়নি। এ ছাড়া তোফায়েল আহমেদ জীবদ্দশায় শহীদ জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। তাই তোফায়েল আহমেদের জানাজা তারা এই মাঠে দেখতে চান না।

টিজে/টিকে 

মন্তব্য করুন