© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাদিও মানেকে নিয়ে ‘ডার্ক হর্স’ সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

শেয়ার করুন:
সাদিও মানেকে নিয়ে ‘ডার্ক হর্স’ সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৭ পিএম | ০২ জুন, ২০২৬
অবশেষে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে সাদিও মানের। ২০২৬ বিশ্বকাপের জন্য সেনেগালের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন আল নাসরের এই উইঙ্গার। এবারের বিশ্বকাপে অন্যতম ডার্ক হর্স সেনেগাল। অনেকেই মনে করেন, লায়ন অব তেরাঙ্গারা এবার বড়সড় অঘটন ঘটিয়ে দিতে পারে।

লিভারপুল ও বায়ার্ন মিউনিখের সাবেক উইঙ্গার মানে ২০২২ কাতার বিশ্বকাপের দলেও ছিলেন। তবে হাঁটুর চোটের কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলতে পারেননি।

২০২৫ এর আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোর পক্ষে যোগ করা সময়ে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে সেনেগালের বেশ কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও মানে মাঠে ছিলেন। তিনি সতীর্থদের ফিরে এসে ম্যাচ শেষ করার আহ্বান জানান। অতিরিক্ত সময়ে পাপ গুইয়ের গোলে সেনেগাল জয় পেলেও পরে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের আপিল বোর্ড বিতর্কিত সেই ঘটনার পর মরক্কোকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে।

বিশ্বকাপে মানের সঙ্গী হয়ে সেনেগালের আক্রমণভাগ সামলাবেন নিকোলাস জ্যাকসন, ইলিমান এনদিয়ায়ে এবং ইসমাইলা সার। প্রধান কোচ পাপ থিয়াও মিডফিল্ডে জায়গা দিয়েছেন ইদ্রিসা গুইয়ে, হাবিব দিয়ারা এবং পাপা মাতার সারকে।

তবে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার মুস্তফা এমবো এবং ইলে কামারা।

১৬ জুন নিউ জার্সিতে সেনেগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২২ জুন নরওয়ে এবং ২৬ জুন ইরাকের মুখোমুখি হবে তারা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ৪৮ দলের এই বিশ্বকাপ চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।

সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: এদুয়ার্দ মেন্দি, ইয়েভান ডিউফ, মোরি দিয়াও;

ডিফেন্ডার: ক্রিপঁ দিয়াত্তা, আঁতোয়ানে মেন্দি, আব্দুলাই সেক, আলিদু কৌলিবালি, মুসা নিয়াখাতে, মামাদু সার, এল-হাজি মালিক দিউফ, ইসমাইল জ্যাকবস;

মিডফিল্ডার: ইদ্রিসা গুইয়ে, হাবিব দিয়ারা, পাপ মাতার সার, পাপ গুইয়ে, লামিনে কামারা, পাথে সিস, বারা এনদিয়ায়ে;

ফরোয়ার্ড: সাদিও মানে, বাম্বা দিয়ং, ইলিমান এনদিয়ায়ে, নিকোলাস জ্যাকসন, আসানে দিয়াও, ইব্রাহিম এমবায়ে, শেরিফ এনদিয়ায়ে এবং ইসমাইলা সার।

টিকে/

মন্তব্য করুন