© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে পৌঁছেই নেইমারের ফিটনেস নিয়ে কী বললেন আনচেলত্তি?

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে পৌঁছেই নেইমারের ফিটনেস নিয়ে কী বললেন আনচেলত্তি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ পিএম | ০২ জুন, ২০২৬
আর মাত্র ৯দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিল ফুটবল দল। আর বিমান থেকে নেমেই দলের সেরা তারকা নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে নিউজার্সিতে পৌঁছেছে ব্রাজিল দল। এ সময় নেইমারের মেডিকেল রিপোর্ট নিয়ে আনচেলত্তি বলেন, ‘সে ভালো উন্নতি করছে, ভালো আছে, আমাদের কোনো তাড়া নেই।’
এছাড়াও বিশ্বকাপে ব্রাজিলের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে কথা বলেছেন তিনি। 

আনচেলত্তির ভাষ্য, আমরা খুব ভালো করেই জানি যে পুরো দেশের সমর্থন আমাদের সাথে রয়েছে, এটি আমাদের ওপর যেমন এক ধরণের দায়িত্ব চাপিয়ে দেয়, তেমনি আমাদের অনুপ্রেরণাও আরও বাড়িয়ে দেয়।
এবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পড়েছে সি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড। 


এসএ/ টিএ

মন্তব্য করুন