© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদ্যুৎ বিতরণে শহর-গ্রামের বৈষম্য চায় না ক্যাব

শেয়ার করুন:
বিদ্যুৎ বিতরণে শহর-গ্রামের বৈষম্য চায় না ক্যাব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৯ এএম | ০৩ জুন, ২০২৬
বিদ্যুৎ বিতরণে শহর ও গ্রামের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি জানিয়েছে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসডেন্ট এস এম নাজের হোসাইন এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে ক্ষুদ্র ও প্রান্তিক গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অথচ যেসব গ্রাহকের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানোর কথা বলা হচ্ছে, বিশেষ করে গ্রামীণ এলাকার সেই গ্রাহকরা নিয়মিত বিদ্যুেসবা পাচ্ছেন না। অনেক এলাকায় ১৫ মিনিট বিদ্যুৎ দিয়ে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। এস এম নাজের হোসাইন বলেন, পবিত্র ঈদুল আজহার আগে ১২ মে এবং ঈদের সময় ২৫ থেকে ৩১ মে পর্যন্ত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও মাতামুহুরী এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি গ্রামীণ বিদ্যুৎ ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনার চিত্র দেখেছেন। তাঁর দাবি, মাতারবাড়ী থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হলেও মহেশখালীর মানুষ দিনের বেশির ভাগ সময় বিদ্যুিবহীন থাকছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দেশে বিদ্যুৎ উৎপাদন পর্যাপ্ত এবং লোডশেডিংয়ের প্রয়োজন নেই বলে দাবি করা হচ্ছে। কিন্তু বাস্তবে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে।

বিভিন্ন গণমাধ্যমেও এ ধরনের খবর প্রকাশিত হয়েছে। ঈদের ছুটিতে অনেক জেলা ও বিভাগীয় শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও গ্রামীণ এলাকাগুলোতে ভোগান্তি ছিল বেশি। বিবৃতিতে আরো বলা হয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীন এলাকায় সামান্য বৃষ্টি বা ঝড় হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

টিজে/টিকে 

মন্তব্য করুন