© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুরে ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ

শেয়ার করুন:
জামালপুরে ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৮ পিএম | ০৩ জুন, ২০২৬
জামালপুরে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেছেন একদল ব্যক্তি।

মঙ্গলবার বিকেলে তমালতলা চত্বর এলাকায় একদল মানুষ জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।

এ সময় তারা হামে শিশু মৃত্যুর ঘটনাসহ নানা বিষয়ে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন।
 
স্থানীয়রা জানান, আন্দোলনকারীরা হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তারা কয়েকটি চুক্তি ও নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচিটি অল্প সময়ের মধ্যে শেষ হয়।

সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করেন।
 
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া বিক্ষোভে অংশগ্রহণকারীদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

বিক্ষোভকারীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কেএন/টিএ

মন্তব্য করুন