© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দলের সাথে থেকেও মেসির আলাদা অনুশীলন!

শেয়ার করুন:
দলের সাথে থেকেও মেসির আলাদা অনুশীলন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১১ পিএম | ০৩ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্রে শুরু হওয়া আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির প্রথম অনুশীলন সেশনে সতীর্থদের সঙ্গে যোগ না দিয়ে আলাদাভাবে ঘাম ঝরিয়েছেন লিওনেল মেসি। মূলত বাম হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তির কারণেই তাকে এই বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সোমবার (১ জুন) মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নদের এই প্রাক-টুর্নামেন্ট ক্যাম্প শুরু হয়। ইন্টার মায়ামির অধিনায়ক মেসি গত ২৪ মে থেকে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন। এমনকি ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের একটি ম্যাচে অস্বস্তি নিয়েও মাঠ ছেড়েছিলেন তিনি।



এ কারণে ৩৮ বছর বয়সী এই তারকা আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দিয়ে ফিটনেস সমস্যায় থাকা অন্য খেলোয়াড়দের সঙ্গে মাঠে কিছু নির্দিষ্ট অনুশীলন করেছেন। এ বিষয়ে এএফএ জানিয়েছে, যেসব খেলোয়াড় ছোটখাটো ইনজুরি বা শারীরিক সমস্যায় ভুগছেন, তারা ফিজিওথেরাপি দলের সঙ্গে মাঠে নির্দিষ্ট অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে তাদের ভালো উন্নতি হচ্ছে।

ইনজুরি শঙ্কা থাকলেও আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে মেসি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে। এর আগে, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা আগামী ৯ জুন আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে।

উল্লেখ্য, রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন দুবারের এমএলএস এমভিপি এবং আটবারের ব্যালন ডি'অর জয়ী মেসি। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১৯৮ ম্যাচে ১১৬ গোল করে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন এই ফুটবল জাদুকর।

সূত্র: আলজাজিরা

এফআর/টিকে

মন্তব্য করুন