ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে ড্রোন হামলা, নিহত ৭
ছবি: সংগৃহীত
০৪:২৬ পিএম | ০৩ জুন, ২০২৬
রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে এক ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। বুধবারের (৩ জুন) এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।
রাশিয়ার নিয়োগ দেওয়া স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, মস্কো থেকে ক্রাইমিয়াগামী একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে ড্রোনটি আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। মস্কো কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ বিবেচনা করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো দায় স্বীকার করা হয়নি।
এর আগে, রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে হামলা চালিয়েছিল কিয়েভ বাহিনী। সেই হামলার জবাবে ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর আক্রমণ ও পাল্টা হামলা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
এসকে/টিকে