হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত
০৫:০৫ পিএম | ০৩ জুন, ২০২৬
হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার সকালে জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল বের করা হয়। পরে মিছিলটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খান মোহাম্মদ সাগরের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিছিলে পৌর ছাত্রলীগ নেতা শাওন আল হাসান, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল রাফিসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সদর মডেল থানার ওসি জাহিদুল হাসান বলেন, আমরা শুনেছি একটি মিছিল বের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এসকে/টিকে