© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বজ্রাঘাতে প্রাণ গেল চা শ্রমিক পরিবারের ১৩ টি গরু ও ১টি মহিষের

শেয়ার করুন:
বজ্রাঘাতে প্রাণ গেল চা শ্রমিক পরিবারের ১৩ টি গরু ও ১টি মহিষের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ০৩ জুন, ২০২৬
মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে চা শ্রমিক পরিবারের ১৩ টি গরু ও ১টি মহিষের মৃত্যু হয়েছে। এতে কয়েকটি চা শ্রমিক পরিবার চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে জুড়ী উপজেলায় গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ঝড়ের সাথে কয়েক দফা বজ্রপাত হয়। এ সময় মাঠে থাকা চা শ্রমিক পরিবারের ১৩টি গরু ও ১ টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। হঠাৎ ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। গবাদিপশুগুলো ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। এক মুহূর্তেই জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন হারিয়ে এসব পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তারা বলেন, দরিদ্র ও খেটে খাওয়া এসব পরিবারের ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা জরুরি।

এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সহায়তার জন্য চেষ্টা করা হবে।

এসকে/টিকে

মন্তব্য করুন