© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেবিদ্বারে দুই অটোরিকশার সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

শেয়ার করুন:
দেবিদ্বারে দুই অটোরিকশার সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৬:২৬ পিএম | ০৩ জুন, ২০২৬
কু‌মিল্লার দেবিদ্বারে দুই সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মাওলানা মোসলেহ উদ্দিন (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

​বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বেগমাবাদ কোল্ডস্টোরেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত মাওলানা মোসলেহ উদ্দিন উপজেলার জাফরগঞ্জ দারুস সুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া ইউনিয়নের লোহাগড়া গ্রামের বাসিন্দা।

​স্থানীয়রা জানান, বুধবার সকালে জাফরগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে দেবিদ্বার উপজেলা সদরে যাচ্ছিলেন মাওলানা মোসলেহ উদ্দিন। পথিমধ্যে বেগমাবাদ কোল্ডস্টোরেজ মোড়ে পৌঁছালে একই দিক থেকে আসা অপর একটি অটোরিকশা ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে দুই অটোরিকশার মধ্যে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয় এবং মাওলানা মোসলেহ উদ্দিন‌কে বহনকারী অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পড়ে।

​এ সময় অটোরিকশায় থাকা যাত্রী মাওলানা মোসলেহ উদ্দিন, মো. ইসমাইল হোসেন ও মো. মাসুম বিল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোসলেহ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

​এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এবং মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি নি‌য়ে চালকরা সট‌কে পড়ায় আটক করা যায়‌নি। নিহ‌তের লাশ স্বজনরা তার গ্রা‌মের বা‌ড়ি‌তে নি‌য়ে গে‌ছে। প‌রিবারের পক্ষ থে‌কে এখন পর্যন্ত কোন অ‌ভি‌যোগ পাই‌নি।

টিকে/

মন্তব্য করুন