© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিসেম্বরে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

শেয়ার করুন:
ডিসেম্বরে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ০৩ জুন, ২০২৬
ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জ্যোতিরা।

টাইগ্রেসদের বিপক্ষে দুই সিরিজকে সামনে রেখে বুধবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো কিউইদের মাটিতে খেলতে যাচ্ছে লাল-সবুজের দল।



ঘরের মাটিতে চলতি বছরে কেবল বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ খেলবে কিউইরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী দলের সফর।

সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। প্রথম দুই ম্যাচের ভেন্যু নেলসন। ১৫ ডিসেম্বর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে। ওয়েলিংটনের মাটিতে হবে শেষ ম্যাচ।

টি-টোয়েন্টি শেষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে জ্যোতিরা। আগামী ১৮ ডিসেম্বর ওয়েলিংটনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে। দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি টুর্নামেন্ট মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো ওয়ানডে ম্যাচ জিততে পারেনি টাইগ্রেসরা।

সবশেষ ২০২২ সালে নিউজিল্যান্ড সফর করেছিল বাংলাদেশ নারী দল। কিউইদের বিপক্ষে সেটাই ছিল বাংলাদেশের একমাত্র দ্বিপাক্ষিক সিরিজ। সেই সফরে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ এবং ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। এবার অধরা জয়ের অপক্ষোয় লাল-সবুজের দল।

এফআর/টিকে

মন্তব্য করুন