© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ, ফিরেছেন মোসাদ্দেক

শেয়ার করুন:
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ, ফিরেছেন মোসাদ্দেক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৭ পিএম | ০৩ জুন, ২০২৬
চলতি জুন মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। যেখানে তিন ওয়ানডে ম্যাচের সাথে রয়েছে তিন টি-টোয়েন্টি ম্যাচও। আর এই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ।

এদিকে সিরিজ শুরুর আগে ৪ জুন থেকে মিরপুর শেরে-ই বাংলার মাঠে হবে অনুশীলন ক্যাম্প। বাংলাদেশে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ৯ জুন। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। মিরপুর শেরে-ই বাংলাতে ওয়ানডে শেষে চট্টগ্রামে তিন টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন।



বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

এসকে/টিকে

মন্তব্য করুন