© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও পাঁচবিবি সীমান্তে বেড়া দেয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় কাজ বন্ধ

শেয়ার করুন:
আবারও পাঁচবিবি সীমান্তে বেড়া দেয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় কাজ বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২১ পিএম | ০৩ জুন, ২০২৬
ভারত, বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পুর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

স্থানীয়দের খবরে বুধবার (৩ জুন) সকালে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কয়েকদিন ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ সাব পিলারের কাছে শূন্য রেখার কাছেই কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এরপরও বিএসএফ সদস্যরা বেশ কিছু এলাকা জুরে তাঁরাকাটা দিয়ে ফেলে। এরপর থেকে বিজিবি কঠোর অবস্থান নেয়। বর্তমানে এলাকায় আতংক বিরাজ করছে।

জয়পুরহাট পাঁচবিবি কয়া ক্যাম্প কমান্ডার সাত্তার হোসেন বলেন, ‘বিএসএফ ঘোনাপাড়া সিমান্তে কাটাতারের বেরা দেয়ার সময় আমরা বাধা দিলে তারা কাজ বন্ধ করে চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এসকে/টিকে

মন্তব্য করুন