© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ শতাংশ কমে মে মাসে রপ্তানি আয় ৪৪০ কোটি ডলার

শেয়ার করুন:
৭ শতাংশ কমে মে মাসে রপ্তানি আয় ৪৪০ কোটি ডলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৭ পিএম | ০৩ জুন, ২০২৬
চলতি বছরের মে মাসে দেশের রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৭ দশমিক ০৭ শতাংশ।
৭ শতাংশ কমে মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার

বুধবার (৩ জুন) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মে মাসে কমেছে দেশের রফতানি আয়। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ০৭ শতাংশ। ২০২৫ সালের মে মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪৭৩ কোটি ৭৮ লাখ ডলার। আর চলতি বছরের মে মাসে রফতানি হয়েছে ৪৪০ কোটি ২৭ লাখ ডলারের পণ্য।

তৈরি পোশাক খাত

মে মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫৯ কোটি ৪১ লাখ ডলারে। আর ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৩৯১ কোটি ৯০ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৯৬ কোটি ৯৩ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৮ দশমিক ৯১ শতাংশ কমেছে। এছাড়া ১৬২ কোটি ৪৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৭ দশমিক ৫৩ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, মে মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি আয় কমলেও হোম টেক্সটাইলের বেড়েছে। মে মাসে গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইলের রফতানি আয় ৩ দশমিক ৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৭১ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি কমেছে ১২ দশমিক ৭৩ শতাংশ। মে মাসে রফতানি হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ২ দশমিক ১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৭১ লাখ ডলারে। ২০২৫ সালের একই সময়ে যা ছিল ৬ কোটি ৮৬ লাখ ডলার।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৪ হাজার ৩৭৯ কোটি ৯২ লাখ মার্কিন ডলারের পণ্য, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫৫ শতাংশ কম।

এমআর/টিকে  

মন্তব্য করুন