© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত, সতর্কবার্তা দূতাবাসের

শেয়ার করুন:
কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত, সতর্কবার্তা দূতাবাসের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৬ পিএম | ০৩ জুন, ২০২৬
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। পশ্চিম এশিয়ার চলমান সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

বুধবার (৩ জুন) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস তাদের চিকিৎসার ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী রকেট বা ড্রোন হামলা এবং সেগুলো প্রতিরোধের কোনো ছবি বা ভিডিও ধারণ করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। প্রবাসী বাংলাদেশিদের এই ধরনের কর্মকাণ্ড থেকে কঠোরভাবে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা দেওয়ায় রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সাথে কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে দেশটির আইনকানুন মেনে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসকে/টিকে

মন্তব্য করুন