© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

শেয়ার করুন:
গোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৫ এএম | ০৪ জুন, ২০২৬
আসন্ন ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি দর্শক ও গণমাধ্যম ছাড়া খেলবে ইরান। তুরস্কের আনতালিয়া রিসোর্টে আগামীকাল মালির বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর শনিবার দলটি বিশ্বকাপের মূল বেস ক্যাম্প মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়েছে ইরানি ফুটবল ফেডারেশন।

ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, মালির বিপক্ষে প্রীতি ম্যাচটি ইরান জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ। প্রধান কোচের কৌশলগত পরিকল্পনা গোপন রাখার স্বার্থে ম্যাচটি ক্লোজডোর স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে এবং কোনো গণমাধ্যমকর্মীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।



যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান আনতালিয়ায় দুটি পৃথক অনুশীলন ক্যাম্প করেছে এবং এ পর্যন্ত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এর মধ্যে নাইজেরিয়ার কাছে হারলেও কোস্টারিকা ও গাম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে দলটি।

ফেডারেশন জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় ফিফার সঙ্গে আলোচনা করে আগের নির্ধারিত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার পরিবর্তে মেক্সিকোর টিজুয়ানাকে বেস ক্যাম্প হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

টিজুয়ানা থেকে সীমান্ত অতিক্রম করে লস অ্যাঞ্জেলসে গিয়ে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলবে ইরান। গ্রুপের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি।

এমআই/টিএ


মন্তব্য করুন