© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইন্ডিয়ান এক্সপেসের খবরভারতের নেতৃত্ব হারালেন সূর্যকুমার, বাদ পড়তে পারেন দল থেকে!

শেয়ার করুন:
ভারতের নেতৃত্ব হারালেন সূর্যকুমার, বাদ পড়তে পারেন দল থেকে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ এএম | ০৪ জুন, ২০২৬
সূর্যকুমার যাদব নাকি ভারত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন। গুঞ্জন শুরু হয়েছে, ফর্ম না থাকায় তিনি দল থেকেও বাদ পড়তে পারেন।


এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর। বিসিসিআইয়ের এক কর্তার বরাত দিয়ে তারা এমনটি জানিয়েছে। নির্বাচক কমিটি, বোর্ড ও টিম ম্যানেজমেন্ট কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বোঝাপড়া করে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন অধিনায়কের নেতৃত্বে তারা আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে খেলবে।


ইন্ডিয়ান এক্সপ্রেসকে ওই কর্তা বলেছেন, ‘প্রধান নির্বাচক কমিটি, বিসিসিআই ও টিম ম্যানেজমেন্ট কোচের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে যে, এখন ভারতের নতুন অধিনায়কের দিকে এগোনো উচিত। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, তবে তার বর্তমান ফর্ম এবং ভবিষ্যৎ বিবেচনায় তারা মনে করেছে যে এখন পরিবর্তনের সময় এসেছে।’

ওই কর্তা আরও বলেছেন, তাকে দলে নাও নেওয়া হতে পারে। আর এই সিদ্ধান্ত সূর্যকুমারকে দ্রুত জানিয়ে দেওয়া হবে।




টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪২ ও আইপিএলে ২৭০ রান করা সূর্যকুমার নেতৃত্ব হারালে তার জায়গায় দায়িত্ব পাবেন কে? আলোচনা আছে শ্রেয়াস আইয়ার ও স্যাঞ্জু স্যামসনকে নিয়ে। অনেকে মনে করেন, আইয়ার অধিনায়ক হিসেবে দারুণ। সদ্য সমাপ্ত আইপিএলে তার নেতৃত্বে পাঞ্জাব কিংস শেষ পর্যন্ত প্লেঅফে উঠতে না পারলেও প্রথম ৭ ম্যাচে অপরাজিত ছিল। মৌসুমজুড়ে দলপতি করেছেন ৪৯৮ রান।

স্যামসন তো ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানই রেখেছেন। মাত্র ৫ ম্যাচ খেলেই ৩২১ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন। এই ফর্ম আইপিএলেও টেনে নিয়ে আসেন তিনি, চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪ ম্যাচে করেন ৪৭৭ রান।

আর সূর্যকুমার দল থেকে বাদ পড়লে তার পরিবর্তে নেওয়া হতে পারে বৈভব সূর্যবংশীকে। ১৫ বছর বয়সি এই বিস্ময়বালক ভারতের যে কোনো ব্যাটারের জায়গায় খেলার যোগ্যতা রাখেন। আইপিএলে ৭৭৬ রান করে তিনি হয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহক, ব্যাট করেছেন ২৩৭ স্ট্রাইকরেটে।

টিজে/টিএ 

মন্তব্য করুন