কিউবার প্রেসিডেন্টের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
১১:৩৫ এএম | ০৫ জুন, ২০২৬
ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবার কমিউনিস্ট সরকার পরিবর্তনের লক্ষ্যে চাপ আরও বাড়িয়ে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৪ জুন) ওয়াশিংটনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। কিউবার প্রেসিডেন্টের পাশাপাশি তার স্ত্রী এবং তার সাথে সংশ্লিষ্ট আরও বেশ কয়েকজন ব্যক্তি ও সংস্থার ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
এদিকে মার্কিন এই পদক্ষেপের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সংঘাত ও উত্তেজনাকে আরও জোরদার করার উদ্দেশ্য নিয়েই ওয়াশিংটন এই বৈরী পদক্ষেপ নিয়েছে।
মূলত কিউবার কমিউনিস্ট শাসনব্যবস্থা উপড়ে ফেলতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই দেশটির ওপর একের পর এক অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগে বিচার প্রক্রিয়াও শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এমআই/টিএ