© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রোয়েশিয়ায় জার্মানির মালিকানাধীন একটি বিমান বিধ্বস্ত, নিহত ৪

শেয়ার করুন:
ক্রোয়েশিয়ায় জার্মানির মালিকানাধীন একটি বিমান বিধ্বস্ত, নিহত ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৯ পিএম | ০৫ জুন, ২০২৬
ক্রোয়েশিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দেশটির ইস্ট্রিয়া উপদ্বীপের মেদুলিন শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।

ক্রোয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা হিনা জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি জার্মানির মালিকানাধীন ছিল এবং এটি অস্ট্রিয়া থেকে উড্ডয়ন করেছিল।

নিয়াজ দেলিচ নামে স্থানীয় এক পাইলট গণমাধ্যমকে জানান, তিনি বিমানটিকে আকাশেই পাক খেতে দেখেন এবং এর পরপরই এটি প্রচণ্ড গতিতে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় বিমানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, একটি বিস্তীর্ণ মাঠে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসকে/টিকে

মন্তব্য করুন