© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমরাও একদিন বিশ্বকাপ খেলব: আশরাফুল রানা

শেয়ার করুন:
আমরাও একদিন বিশ্বকাপ খেলব: আশরাফুল রানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪০ এএম | ০৬ জুন, ২০২৬
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আশরাফুল রানা বলেছেন, দেশীয় খেলোয়াড়দের সুযোগ তৈরি করে দিলে আশা রাখি আমরাও একদিন বিশ্বকাপ খেলব।


যুগান্তরের বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে অনেক ভালো ভালো ফুটবল খেলোয়াড় আছে; সেই খেলোয়াড়দের যদি আমরা ঠিকমতো পরিচর্যা করতে পারি তাহলে বাংলাদেশের জাতীয় ফুটবল দল অনেক শক্তিশালী হয়ে উঠবে। এছাড়া খেলোয়াড়দের অনেক রকম সুযোগ সুবিধা প্রয়োজন সেই সুযোগ সুবিধা যদি দেওয়া যায় তাহলে আমাদের দেশেও ভালো মানের খেলোয়াড় তৈরি হবে। এর জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ও বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকরা যদি এগিয়ে আসে তাহলেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ ভালো।

তিনি বলেন, আসলে এ দেশে খেলোয়াড়রা কিভাবে ভালো করবে, আমাদের দেশের খেলার জন্য পর্যাপ্ত মাঠ নেই। গ্রামগঞ্জে যে মাঠ আছে, তাতে বিভিন্ন হাট বাজার বসে। এ কারণে শিশু কিশোররা ঠিকমতো খেলাধুলা করতে পারে না। কাজেই প্রতিটি গ্রাম ও জেলা শহরে যেসব ক্লাব আছে সেগুলোতে সুযোগসুবিধা বাড়িয়ে শিশু-কিশোরদের খেলার পরিবেশ তৈরি করে দিতে হবে। এর জন্য স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মহলকেও এগিয়ে আসতে হবে।

জাতীয় দলের গোলরক্ষক কোচ আশরাফুল ইসলাম রানা আক্ষেপ করে যুগান্তরকে বলেন, আমার কথাই যদি আমি বলি আমি যে গ্রামে বড় হয়েছি সেই গ্রাম খেলার উপযোগী কোনো মাঠ নেই। আমি মানিকগঞ্জে তেমন সুযোগ পাইনি। কাজেই আমার খেলার জন্য ঢাকায় অবস্থান নিতে হয়েছে। আমি মানিকগঞ্জের তৈরি না। আমি চাই- আগামীতে যারা খেলবে বা ভালোমানের খেলোয়াড় হবে তারা যেন নিজ জেলা থেকেই তৈরি হতে পারে। এ কারণে প্রতি জেলায় ভালোমানের মাঠ ও ক্লাব প্রয়োজন। 



সাবেক এই তারকা খেলোয়াড়ের সঙ্গে আগামী বিশ্বকাপ নিয়েও কথা হয় যুগান্তরের। তিনি বলেন, বিশ্বকাপ নিয়ে সারা পৃথিবীর মতো এ দেশের মানুষের ভিতরেও একটা উৎসব উন্মাদনা কাজ করছে। খেলোয়াড় হিসেবে আমার মধ্যেও একটা উন্মাদনা কাজ করে। আমি বরাবরই আর্জেন্টিনার সাপোর্টার। আমার মনে হয় এর পাশাপাশি এবার বিশ্বকাপে স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ড এই সমস্ত দলগুলো ভালো খেলবে। তবে দিন শেষে ফুটবল দল হিসেবে মাঠে যারা ভালো খেলবে দিন শেষে ফলাফলটা তাদের পক্ষে যায়। আশা রাখি এবার ভালো একটি বিশ্বকাপ দেখব।

আশরাফুল ইসলাম রানা পেশাদার একজন ফুটবল খেলোয়াড় হতে স্বেচ্ছায় সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন। তিনি জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে নিজের নামে খ্যাতি অর্জন করেছেন। তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে প্রথমে ২০১৪ সালে আবাহনী ক্লাবের হয়ে খেলা শুরু করেন। এরপর ২০১৫ সালে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে তার অভিষেক ঘটে। জাতীয় টিম থেকে তিনি ৩০-৩৫টি খেলায় অংশগ্রহণ করেছেন। তিনি জাতীয় ফুটবল দলের খ্যাতিমান গোলরক্ষক হিসেবে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন।
জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন।

এছাড়া আশরাফুল ইসলাম রানা বাংলাদেশের অনেক ক্লাবের হয়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন।

টিজে/টিএ 

মন্তব্য করুন