© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে রবার্টসন

শেয়ার করুন:
ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে রবার্টসন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৪ এএম | ০৬ জুন, ২০২৬
ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে যোগ দিলেন স্কটল্যান্ড ফুটবল দলের অধিনায়ক অ্যান্ডি রবার্টসন। লিভারপুলের সঙ্গে এই গ্রীস্মে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার।


৩২ বছর বয়সি এই ফুটবলার আগেই ঘোষণা দিয়েছিলেন যে গ্রীষ্মে তার চুক্তির মেয়াদ শেষ হলে লিভারপুল ছাড়বেন। লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত। ১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে টটেনহ্যামের খেলোয়াড় হয়ে যাবেন।


টটেনহ্যাম অনেক আগেই রবার্টসনকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল। তখন দলটির কোচ ছিলেন থমাস ফ্রাঙ্ক। দলটির বর্তমান কোচ রবার্তো ডি জারবি। তিনি রবার্টসনের প্রশংসায় পঞ্চমুখ।

জারবি বলেন, ‘অ্যান্ডি এমন এক খেলোয়াড়, আমি যার বহু বছর ধরে প্রশংসা করি। সে আমাদের দলে অসাধারণ কারিগরি দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্ব ও জয়ের মানসিকতা নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে সফল হওয়ার প্রমাণ দিয়েছে। মাঠে এবং মাঠের বাইরে, দুই জায়গাতেই সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে।’




রবার্টসন ২০১৭ সালে হুল সিটি থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন। তিনি দুটি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এছাড়া তিনি দুইবার কারাবো কাপ ও এফএ কাপ জয় করেছেন। স্কটল্যান্ডের হয়ে তিনি ৯২টি ম্যাচ খেলেছেন। এই বিশ্বকাপেও স্কটল্যান্ড তার নেতৃত্বেই খেলবে।

টটেনহ্যামের স্পোর্টিং ডিরেক্টর জন লেঞ্জ বলেন, ‘ওর গুণমান, ব্যক্তিত্ব এবং নেতৃত্বের ক্ষমতা পুরো ক্যারিয়ারজুড়েই স্পষ্ট ছিল। সে নিয়মিতভাবে বড় বড় শিরোপার জন্য লড়েছে ও জিতেছে। অ্যান্ডির পেশাদারিত্ব ও নিষ্ঠা আমাদের স্কোয়াডের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্লাবে আবার সাফল্য ফিরিয়ে আনার যে লক্ষ্য ও দৃঢ়সংকল্প আমাদের রয়েছে, সে সেটির সঙ্গে সম্পূর্ণভাবে একমত।’
সাম্প্রতিক সময়

টিজে/টিএ 

মন্তব্য করুন