© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণতন্ত্রে বিশ্বাস করে না, এমন শক্তির উত্থান হয়েছে: মির্জা ফখরুল

শেয়ার করুন:
গণতন্ত্রে বিশ্বাস করে না, এমন শক্তির উত্থান হয়েছে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০২ পিএম | ০৬ জুন, ২০২৬
গণতন্ত্রে বিশ্বাসহীন অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচনের আগে থেকেই একটি দল গণতন্ত্র নিধনে লিপ্ত রয়েছে। বর্তমানে এমন এক শক্তির উত্থান হয়েছে, যাদের গণতন্ত্রের প্রতি কোনো আস্থা নেই। এই অপশক্তিকে রুখে দেওয়ার ওপর জোর দেন তিনি। এ সময় তিনি স্পষ্ট করেন যে, বিএনপি কোনো বিপ্লবী দল নয়; বরং তারা গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসায় বিশ্বাসী।

এছাড়া, নির্বাচনের পর একটি বিশেষ দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা ধরনের বুলিং বা অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এ ধরনের অপতৎপরতার বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

কেএন/টিএ

মন্তব্য করুন