এক নজরে ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের সূচি
ছবি: সংগৃহীত
০৬:১৮ পিএম | ০৬ জুন, ২০২৬
আর মাত্র কয়েকটা দিন। এরপরই ফুরোচ্ছে ফুটবলপ্রেমীদের দীর্ঘ চার বছরের অপেক্ষার। কাতারের পর আরও একবার বিশ্বকাপ উন্মাদনায় মাতবে পুরো বিশ্ব। এবারের ঘাঁটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। যেখানে একটি ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে লড়াইয়ে নামবে ৪৮টি দেশ।
তবে বাংলার ফুটবপ্রেমীদের অধিকাংশের নজর থাকবে কেবল দুটি দেশের ওপর। লাতিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এ দুই দেশকে সমর্থন করে আসছে এই অঞ্চলের ফুটবলপ্রেমীরা। পেলে-ম্যারাডোনা থেকে শুরু করে আজকের মেসি-নেইমার; পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের উন্মাদনা একদিকে আর বাংলাদেশি সমর্থকদের উন্মাদনা আরেকদিকে। এইতো সবশেষ কাতার বিশ্বকাপেও এ অঞ্চলের মানুষের ফুটবল পাগলামো নিয়ে সংবাদ প্রকাশ করেছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
নতুন করে সে উন্মাদনা শুরু হওয়ার আগে চলুন দেখে নেয়া যাক ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের সময়-সূচি।‘সি গ্রুপে থাকা ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ১৪ জুন। তাদের তিন প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে ১৭ জুন। তাদের তিন প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

গ্রুপ পর্বের লড়াই শেষে ২৮ জুন থেকে শুরু হবে নক-আউট পর্বের ম্যাচ। শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১৯ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে আসরের।হেক্সা মিশনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ব্রাজিল আর আর্জেন্টিনার লক্ষ্য চতুর্থ শিরোপা। শেষ পর্যন্ত কারা সফল হয়, আর কাদের যাত্রা আগেই থেমে যায়; সেটা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক সপ্তাহ।
আরআই/টিকে