© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফাইনালে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন

শেয়ার করুন:
ফাইনালে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৫ পিএম | ০৬ জুন, ২০২৬
সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুই বারের চ্যাম্পিয়ন। আজ স্বাগতিক ভারতকে হারালে হ্যাটট্রিক শিরোপা জিতবেন মারিয়ারা। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দলের ব্রিটিশ হেড কোচ পিটার বাটলার এই টুর্নামেন্টে প্রতি ম্যাচেই একাদশ পরিবর্তন করছেন। নেপালের বিপক্ষে খেলা সেমিফাইনালের একাদশ থেকে ফাইনাল ম্যাচে দুটি পরিবর্তন এনেছেন।

সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। আফিদা খন্দকার গ্রুপ পর্যায়ে ভারত ম্যাচের একাদশে না থাকলেও তাকে ফাইনালে আবার রেখেছেন কোচ বাটলার।

বাংলাদেশ নারী সাফে প্রথম ফাইনাল খেলেছিল ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল। পরের সাফে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে দুই বার টানা চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার ভারতের মাটিতে ভারতকে হারিয়ে সাফ শিরোপা জেতার চ্যালেঞ্জ বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফিদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

টিকে/

মন্তব্য করুন