© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৩টি ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩

শেয়ার করুন:
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৩টি ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ পিএম | ০৬ জুন, ২০২৬
চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনটি ঝটিকা মিছিলের পর গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সন্ধ্যায় সিএমপির জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আমিনুর রশিদ বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে গতকাল শুক্রবার নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায়, পাঁচলাইশ থানার ষোলশহরে এবং ডবলমুরিং থানার আগ্রাবাদে ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে তিনটি ঝটিকা মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে গত সোমবার জিইসি মোড়ে মিছিলের জেরে ছাত্রলীগ ও যুবলীগের ৬৮ নেতাকর্মীকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।


আরআই/টিকে

মন্তব্য করুন