টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ
ছবি: সংগৃহীত
০৩:০৬ পিএম | ০৭ জুন, ২০২৬
মিছিল করে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমির হোসেন লিটনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়।
গ্রেপ্তার টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৫১ নম্বর ওয়ার্ডের সভাপতি।
পুলিশ জানায়, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গাজীপুর মহানগরে বড় ধরনের মিছিল ও শোডাউন দেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এই অভিযানের অংশ হিসেবে পুলিশ মিছিল করে আইন-শৃঙ্খলা হুমকির মুখে ফেলতে আমির হোসেন একাধিক গোপন মিটিং করেছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি দায়িত্বশীল সূত্র জানায়, নোয়াখালী ও চট্টগ্রামের মতো গাজীপুরেরও নিষিদ্ধ সংগঠন বড় ধরনের শোডাউন করার চেষ্টা করছে। ইতিমধ্যে তারা জিএমপির প্রতিটি থানায় গোপন সভা করে প্রস্তুতি গ্রহণ করেছে। সম্ভাব্য প্রস্তুতি মোকাবেলা করতে অভিযান চলছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। ইতিমধ্যে গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।’
আরআই/টিকে