পুশইন ঠেকাতে কূটনৈতিক আলোচনা চলছে, সীমান্তে বিজিবি সতর্ক আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:৩৬ পিএম | ০৭ জুন, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুশইন ঠেকাতে কুটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে এবং সীমান্তে বর্ডার গার্ড (বিজিবি) সতর্ক আছে, আমরা পুশইন হতে দেব না।
রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত ডিজি লেভেলের বৈঠক অনুষ্ঠিত হয়। একবার বাংলাদেশে এবং পরবর্তীবার ভারতে এই বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এবার বৈঠকটি ভারতে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও জানান, ডিজি লেভেলের মিটিংয়ে সব বিষয় নিয়ে আলোচনা হবে। এটিকে ডিজিএলটি বা ডিজি লেভেল টক বলা হয়। আলোচনার পর বিষয়গুলো সামারাইজ করে স্বাক্ষরেরও একটি প্রক্রিয়া রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সংক্রান্ত সব ইস্যুই বৈঠকে আলোচিত হবে এবং সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের চেষ্টা করছে। এছাড়া আমাদের বিজিবি সতর্ক আছে, আমরা সমস্ত পুশইনের, অবৈধ পুশইনের চেষ্টাকে বাধা দেবো।
এসকে/টিকে