জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
০৫:০২ পিএম | ০৭ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে জাতীয় সংসদের ক্যাবিনেটকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
সভায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
টিকে/