© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'পচা ডিম' ছোড়ার ভয়ে কাউন্সিলরদের বৈঠক স্থগিত করল মমতা

শেয়ার করুন:
'পচা ডিম' ছোড়ার ভয়ে কাউন্সিলরদের বৈঠক স্থগিত করল মমতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৩ পিএম | ০৭ জুন, ২০২৬
কলকাতা পৌরসভার ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক কৌশল নির্ধারণে কাউন্সিলরদের নিয়ে ডাকা বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভাব্য বিক্ষোভ ও নিরাপত্তা-সংক্রান্ত আশঙ্কার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে আনন্দবাজার।

রোববার (৭ জুন) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে কলকাতার তৃণমূল ভবনে বৈঠকটি হওয়ার কথা ছিল। এতে কলকাতা পৌরসভার কাউন্সিলর ও দলের শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা ছিল।

সম্প্রতি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের পর পৌরসভার নেতৃত্ব ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নতুন মেয়র নির্বাচনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল বৈঠকে।

তৃণমূলের একাধিক সূত্রের বরাতে আনন্দবাজার বলেছে, বৈঠককে ঘিরে সম্ভাব্য বিক্ষোভ ও প্রতিবাদের আশঙ্কায় অনেক কাউন্সিলর উপস্থিত হতে অনাগ্রহ প্রকাশ করেন। বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হলে পরিস্থিতি পর্যালোচনা করে বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রের দাবি, কিছু এলাকায় প্রতিবাদ কর্মসূচির সম্ভাবনা এবং কাউন্সিলরদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের খবর তাদের কাছে পৌঁছেছিল। এ কারণে বৈঠক আয়োজন থেকে সরে আসে দল।

তৃণমূল নেতাদের মতে, সোমবার অনুষ্ঠিতব্য বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠকের আগে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক, তা দল চায়নি। সব দিক বিবেচনা করেই বৈঠকটি স্থগিত করা হয়েছে।

তবে বৈঠক বাতিলের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এসকে/এসএন

মন্তব্য করুন