বিসিবি নির্বাচনে ২৫ পরিচালক হলেন যারা
ছবি: সংগৃহীত
০৭:৩৯ পিএম | ০৭ জুন, ২০২৬
রোববার (৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ফলাফল ঘোষণা চলছে। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন অ্যাড-হক কমিটির সভাপতির দায়িত্ব পালন করা তামিম ইকবাল। এছাড়াও আরও ২৪ জনের নাম ঘোষণা করেছে বিসিবি।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন মোট ১০ জন। এর মধ্যে ৭ জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তারা হলেন-
ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হয়েছেন সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক- আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন। চট্টগ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন মিনহাজুল আবেদীন নান্নু এবং মঈন উদ্দিন।
ক্যাটাগরি-১ এ নির্বাচন হয়েছে শুধু বরিশাল এবং খুলনা বিভাগে। সেখানে বরিশাল বিভাগ থেকে নির্বাচিত পরিচালক হয়েছেন মিজানুর রহমান। খুলনা থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম সুমিত, শফিকুল আলম তুহিন।
ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন-
তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।
ক্যাটাগরি-৩ অর্থাৎ বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের মধ্যে ২ জনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার এনএসসি থেকে মনোনীত সেই দুই পরিচালক হলেন- শেখ মোঃ রুহুল আমিন এবং মোঃ সরফরাজ আহমেদ।
টিএ/