© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগ আমলের কারসাজি পর্যালোচনা হচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
আওয়ামী লীগ আমলের কারসাজি পর্যালোচনা হচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৩ পিএম | ০৭ জুন, ২০২৬
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) বলেছেন, আওয়ামী লীগের আমলের কারসাজির পরিসংখ্যান পর্যালোচনা হচ্ছে। কারসাজির পরিসংখ্যান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য-উপাত্ত বিবিএসকেই পর্যালোচনা করতে বলা হয়েছে। পরিসংখ্যানের সবকিছু ‘ফরেনসিক রিভিউ’ হচ্ছে।

রবিবার (৭ জুন) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

পরিসংখ্যান নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নির্ভুল তথ্য-উপাত্ত চাই। কোনো কিছু লুকাতে চাই না। বরং প্রকৃত অবস্থা জানতে চাই। তাই কোনো কারসাজি যেন না হয়, সে নির্দেশনা দেওয়া হয়েছে।

“মূল্যস্ফীতি কীভাবে গণনা করা হয়, তা–ও আমরা খতিয়ে দেখব।” —— বলেন, জোনায়েদ সাকি।

প্রকল্প নিয়ে জোনায়েদ সাকি বলেন, প্রকল্পের সময় কিংবা খরচ বৃদ্ধির দায় নিতে হবে প্রকল্প পরিচালকদের—প্রধানমন্ত্রী এমন স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। প্রকল্প পরিচালকদের পুল তৈরির নীতিমালা হচ্ছে। এছাড়া ৬০-৭০ শতাংশ অগ্রগতি হয়েছে—এমন প্রকল্পের পর্যালোচনা হচ্ছে বলেও জানান তিনি।

এবারের বাজেটে প্রান্তিক মানুষের উন্নতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, শিক্ষা-স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বেশি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ এর সুফল পাবেন। ব্যাংক ও আর্থিক খাতের আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। একটি আত্মনির্ভরশীল জ্বালানি নীতি তৈরির চেষ্টা চলছে।

টিএ/

মন্তব্য করুন