© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা: সাবেক ছাত্রদল নেতাসহ ১২০ জন হত্যাচেষ্টার আসামি

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা: সাবেক ছাত্রদল নেতাসহ ১২০ জন হত্যাচেষ্টার আসামি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ এএম | ০৮ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এনসিপি আয়োজিত একটি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। মামলায় সাবেক ছাত্রদল নেতাসহ ২০ জনের নাম দিয়ে এবং অজ্ঞাত আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।


রোববার এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির থানা শাখার যুগ্ম সদস্যসচিব আর ফারাবী রূপগঞ্জ থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন।

মামলায় জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদকে (৩৮) প্রধান আসামি করা হয়েছে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন- উপজেলার শিমুলিয়া মোল্লাবাড়ি এলাকার মারুফ মোল্লা (৩৫), গোবিন্দপুরের রাজু (১৯), একই এলাকার নিলয় (২১), দেবই এলাকার নাঈম আহমেদ (৩২), দুয়াবা’র রুবেল পাশা (৩৭), বিরলবাড়ির সোহাগ (২৮), শিমুলিয়ার তারেক হিরো (৩২), একই এলাকার রাজু হিরা (২৩) ও নাজমুল (৩), গুতিয়াব নামাপাড়ার রহিম (২১), একই এলাকার আনোয়ার আলী নাদিম (২৫), সবুজ (৪০), মোক্তার (৪২), জিলানী (২৫) ও ফারুক (২৫), দুয়াবার সুরুজ মিয়া (৩৩) ও মাঈনুল ইসলাম সুরুজ (৩২), বহিলা’র মঞ্জুর হোসেন (৩০) এবং কালনী’র আসিফ (২৮)।

মামলার এজাহারে বলা হয়, শনিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির আয়োজনে ফল উৎসব হওয়ার কথা ছিল। এতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান অতিথি করা হয়।

অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে সাবেক ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নির্দেশে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়। হামলায় স্টেজ, প্যান্ডেল ও চেয়ার ভাঙচুর চালানো হয় এবং অনুষ্ঠানের জন্য আনা ফল, সাউন্ড বক্স, মাইক লুট করে নিয়ে যাওয়া হয় বলেও এজাহারে বলা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ছাত্রদল নেতা সুলতান মাহমুদ বলেন, “আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না। অনেক নির্দোষ মানুষকেও মামলায় আসামি করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করলে সব সত্য বেরিয়ে আসবে।”

ওসি সালাউদ্দিন বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’

এমআর/টিএ  

মন্তব্য করুন